আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in পবিত্রতা (Purity) by (22 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
উস্তাদ, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি,,আমি বিষয়টা বুঝতে পারছি না,এমনিতেই গ্যাসের সমস্যার কারনে অজু করা লাগে।এর মধ্যে কিছুদিন থেকে সাদা স্রাব নিয়ে খুবই সন্দেহ হচ্ছে।।

নামাজ পড়ার সময় স্রাব বের হয়েছে,এমন কোনো অনুভুতি লাগে না।কিন্তু ইদানীং চেক করলে পিচ্ছিলতা অনুভব হয়।।উপরে হাত দিয়ে চেক করলে একেবারে শুকনা থাকে,, টিস্যু দিয়ে রাখলেও টিস্যুতে কিছু লাগবে না।।কিন্তু যখন ভেতরে হাত দিয়ে চেক করি পিচ্ছিল লাগে,,কিন্তু হাতে কোনো পদার্থ থাকে না।প্রস্রাব  ধোয়ার পর যে পানিটা থাকে,,সেই পানি টাই হাতে দেখা যায়।আবার সাথে সাথে কয়েকবার হাত দিয়ে স্পর্শ করলে পিচ্ছিল ভাবটা আর থাকে না।।এটা কেনো হচ্ছে আমি বুঝতে পারছি না।।পড়ে আমি পুরো  নামাজ আবার পড়ি।।কিন্তু আমার পিরিয়ড এর ৪,৫ দিন পড় স্রাব বের হয়না বললেই চলে।কিন্তু পিচ্ছিল কেনো লাগে।।

এখন আমি চেক করার সময়, ল্যাবিয়া মাইনোরা খোলে চেক দেই।।তখনই পিচ্ছিল লাগে।।বাইরে তো শুকনা থাকে।
১//তাহলে চেক করার সময় উপর থেকে চেক করলেই কি হবে???নাকি ভেতরে হাত দিয়ে চেক করা লাগবে। এভাবে চেক করতে বিরক্তও লাগে।

আর আমার যখন স্রাব বের হয় তখন স্পষ্ট বুঝা যায়,হাতে নিয়ে আসলে সাদা পদার্থ চোখেই দেখতে পারি,,আবার জেলের মতোও দেখতে পারি।।

কিন্তু এই পিচ্ছিলতাই হাতে এমন কিছুই দেখতে পারি না,,প্রস্রাব ধোয়ার পর যে পানিটা থাকে ওইটাই দেখতে পাই।
এখন করনীয় কি???

উস্তাদ ক্ষমা করবেন,,কিন্তু বিষয়টা নিয়ে টেনশনে আছি,,তাই আবার প্রশ্নটা করলাম।

1 Answer

0 votes
by (805,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
লিকুরিয়া রোগ যা মহিলাদের জরায়ুতে হয়।
যার অর্থ হল জরায়ু থেকে সাদাস্রাব নির্গত হওয়া।
সাদাস্রাব নাপাক।যা নির্গত হলে অজু চলে যায়।কাপড়ের যে অংশে লাগবে সেটুকু ধৌত করতে হবে।তা নাজাসতে গলিজা।এক দিরহামের বেশী হলে নামায হবে না।

এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার।
(ক) সাদাস্রাব মাঝেমধ্যে নির্গত হয়।অর্থাৎ হঠাৎ জরায়ুতে চলে আসে। এমতাবস্থায় যদি হঠাৎ নামাযের মধ্যে বা নামাযের পূর্বে নির্গত হয়, তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান ধৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা অর্জন করতে হবে।তারপর পূনরায় নামায পড়তে হবে।

(খ) যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে।যেমন মাগরিবের নামাযের পূর্ণ ওয়াক্ত তথা ১ঘন্টা৩০মিনিট ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে। তাহলে এমতাবস্থায় উনাকে মা'যুর গণ্য করে মা'যুরের হুকুম উনার উপর আরোপ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- ৫০ 


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গর্ভাশয় থেকে সাদা স্রাব বের হয়ে যৌনাঙ্গে অল্প প্রবেশ করলেই অযু ভেঙ্গে যাবে না। বরং যৌনাঙ্গ থেকে বের হলেই কেবল ওযু ভেঙ্গে নষ্ট হবে। সাদাস্রাব ভিতরে আটকে থাকলে অজুতে কোনো সমস্যা হবে না। 

দারুল উলূম দেওবন্দ মাদরাসার দারুল ইফতা কর্তৃক প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয় যে,
Fatwa: 1009-1032/N=10/1438
(۱-۳): شرمگاہ کے اندرونی حصہ میں جو معمولی رطوبت ہوتی ہے، وہ تو طبعی رطوبت ہوتی ہے، اور شرمگاہ کا ناپاک پانی یا لیکوریا کا مادہ جب تک باہرنہ آئے، وضو نہیں ٹوٹتا؛ اس لیے اگر آپ کی شرمگاہ کے اندرونی حصہ میں رطوبت رہتی ہے، شرمگاہ
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/95796

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু লজ্জাস্থানের বাহিরে কোনো প্রকার স্রাব দেখা যাচ্ছে না, অনুভূত হচ্ছে না, তাই এতেকরে অজু নষ্ট হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...