ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ইজাব কবুল হওয়া শর্ত। ইজাব কবুলের মধ্যে একটি অতীতকাল বাচক এবং অন্যটি বর্তমান বা ভবিষ্যত তথা নির্দেশ কাল বাচক হলেও বিবাহ শুদ্ধ হয়ে যায়। উভয়টি অতীতকাল বাচক হওয়া শর্ত নয়। যে কোনো একটি অতীতকাল বাচক হলেই বিবাহ শুদ্ধ হয়ে যাবে।
لما في الفتاوي الهندية ج ١- ص:٢٧٠
ينعقد بالإيجاب والقبول وضعا للمضي أو وضع أحدهما للمضي والآخر لغيره مستقبلا كان كالأمر أو حالا كالمضارع،
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/69202
আল্লামা হাসক্বফী রা বলেনঃ
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
দু'জন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দু'জন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী)র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2679
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ সাক্ষী ও দুইজন মহিলা সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল ব্যতিত বিয়ে সংগঠিত হয় না, তাই প্রশ্নে উল্লেখিত ধারা সমূহের উপধারা গুলো কোনোটা দ্বারাই বিয়ে হবে না।
১) তাদের মাঝে বিয়ে হয় নাই।
২) মেয়েটির যদি অন্যত্র বিয়ে হয় তাহলে সেই বিয়ে হালাল হবে।
৩) উক্ত ঘটনায় ছেলেটির " তুমিই তো আমার বউ " এই কথায় মেয়েটি যদি শুধু হেসে হ্যা সূচক ভাবে মাথা নাড়ায় তাহলে তাদের বিবাহ হবে না।
৪) মেয়েটি যদি না না বলতেই থাকে ছেলেটির উক্ত কথায় তাহলেও বিয়ে হবে না।
৫) ছেলেটি যদি অনেক মানুষের সামনে বলে যে "আমাদের বিয়ের অনুষ্ঠান এখানেই করবো " আর মেয়েটি যদি শুধু হাসে। এক্ষেত্রেও বিবাহ হবে না।