আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
السلام عليكم و رحمة الله و بركاته

১। স্বপ্নে অনেক  রঙ বেরঙ-এর ফল কুড়াতে দেখলাম যে ফলগুলো আমি কখনোই দেখি নি। এটা ভোরবেলা দেখেছি। সামনে পেছনে আরো কিছু ছিলো হয়তো আমার শুধু এটাই মনে আছে যে আমি আঁচল ভর্তি করে ফলগুলো কুড়াচ্ছি। আমি কখনো হজ্ব করিনি। স্বপ্নে শুনলাম আমার কোনো এক ফ্রেন্ড ২৬ এর হজ্বে যাচ্ছে যে কিনা এই বছর হজ্ব ফেরত। এটা শুনে আমার স্বপ্নেই কষ্ট লাগছিলো যে এবারও আমি যেতে পারলাম না! ওরা আবার যাচ্ছে!! এমন ভাবছিলাম।

২। আমি কখনোই গোল্ড পছন্দ করিনি,নিজে ছোট্ট ২টা ইয়ারিংস ছাড়া কোনো গোল্ড ইউজ করিনা। কেন জানি না, গোল্ডের প্রতি আমার কোনো ধরনের এট্রাকশন নেই।কিন্তু স্বপ্নে নিজেকে বউসাজে দেখলাম যার গায়ে গোল্ড আছে। গলায় গোল্ডের একটা গহনা এমনকি আমি সেটার ডিজাইন কেমন ছিলো তাও বলতে পারবো এতো সূক্ষ্ম ছিলো। বি:দ্র: আমি সবসময় হালাল হারামের ব্যাপারে সিরিয়াস, হালাল খানা-ই খাই আলহামদুলিল্লাহ, সন্দেহজনক জিনিস ত্যাগ করে যাই।
এরপর বর হিসেবে কাউকে দেখলাম যার অবয়ব আসিফ আদনান (হাফি) এর মতো। উনার মতো অবয়ব কিন্তু উনি নন।  উনার প্রতি আমার কোনো বাজে ধারণা আসেনি কখনো, উনার আলোচনা শোনা হয় কিন্তু মোহ কাজ করে না কখনো।  যাকে দেখলাম সে দাঈ ইলাল্লাহ এই ধরনের কথা শুনলাম। আবার কেউ একজন বললো নাকি উনি-ই বললেন যে দাউদ (আ) আবার দুনিয়াতে আসছেন।উনি দাউদ (আ) এর সংগ দিতে উদগ্রীব। অথচ আমি জানি ঈসা (আ) আবার আসবেন।  এটা যোহরের সালাত আদায় করে ঘুমাচ্ছিলাম তখন দেখা।

উস্তাজ ২টা স্বপ্ন-ই একদিনে দেখা। একটা সকালবেলায় অন্যটা বাদ যোহর।  স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই মিন ফাদ্বলিক।

1 Answer

0 votes
by (805,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার আমলের মধ্যে ঘাটতি রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি দয়াকরে আমলের মধ্যে উন্নতি নিয়ে আসবেন।
(২)  আপনার ভবিষ্যত জীবন কল্যাণময়ী হতে পারে।আল্লাহ তাওফিক দান করুক।আমীন


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...