আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
96 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (8 points)
edited by
আসসালামু আলাইকুম।
আমার একটা ছেলের সাথে বিয়ের আলোচনা হয়েছিলো। ছেলেটা কালো ছিলো তাই এইটা নিয়ে আমার ভেতরে একটা খারাপ লাগা ছিলোই। কিন্তু, তার চেহারা কাটিং ভালো লেগেছিল। তাই আমি ভেবেছিলাম যে --- ছেলের গায়রত এবং আচরণ যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ বিয়ে করে নেবো।
কিন্তু, ছেলেটা বারবার চলে যাচ্ছিলো কারণ তার ফ্যামিলি মানবে না বলেছে তাই। আমার এতে খুবই অপমান বোধ হতো।

তাছাড়া ছেলেটা গায়রতহীন এবং তার আচরণ আমার কাছে ভালো লাগে না। ফেসবুকে মেয়েদের সাথে নির্লজ্জের মতো কমেন্টে কথা বলতে দেখেছিলাম তাকে। মেয়েদের ছবিতে কমেন্ট করে (ওয়াও, সো সুইট, মাশা-আল্লাহ) ইত্যাদি। আর তাকে এসব নিয়ে কথা বলাতে সে  বলে যে ---- আমি কি ইনবক্সে ৮/১০ টা প্রেম করছি নাকি? তার কাছে এগুলো তেমন হারমা ফিল হয় না হয়তো।
আবার সে এখন আমাকে বলেছিলো এক বছর সময় দিতে ১ বছর পরে নাকি বিয়ে করবে। এর আগে যেনো তার সাথে কথা বলি আর দেখা করি। কিন্তু, সে আমার ফেইস দেখতে চায় না। আমি তাতে রাজি হইনি।

সবকিছু মিলিয়ে আমার তার প্রতি তিক্ততা চলে এসেছে। আমার আর তাকে বিয়ে করতে ইচ্ছে করে না। কারণ, ভবিষ্যতে ও তার স্বভাব ঠিক হবে কি-না তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই তাকে না করে দিয়েছি।

এখন আমার অনেক  ভালো লাগছে। কারণ, আমি একটা গায়রতহীন ছেলেকে না করে দিয়েছি তাই। পাশাপাশি এর জন্য ও ভালো লাগছে যে যেহেতু আমার তার গায়ের রঙ পছন্দ ছিলো না, তাই আরো ভালো হয়েছে।

কিন্তু, আমি ছেলেটা বলেছিলাম যে -- তার চরিত্র ভালো হলে গায়ের রঙ দিয়ে কিছু যায় আসে না। কিন্তু, এখন মনে হচ্ছে সেই আবেগটা কেটে গেছে আমার মধ্যে থেকে।

ওই যে গায়রতহীন ছেলের পাশাপাশি কালো বর্ণের ছেলেটা চলে যাওয়াতে যে আমার ভালো লাগছে তার জন্য কি আমার পাপ হবে এবং আমি কি এখন আমার পছন্দমতো পাত্রের জন্য দু'আ করতে পারবো আল্লাহর কাছে? যেহেতু আমি আগে তাকে বলেছিলাম যে -- তার গায়ের রঙ দিয়ে আমার কিছু যায় আসে না?
অনুগ্রহ করে দ্রুত জানাবেন ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

বিবাহের ক্ষেত্রে রাসুল সাঃ কুফু মিলাইতে বলেছেন।
হাদীস শরীফে এসেছেঃ  
 
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدَّيْنِ تَرِبَتْ يَدَاكَ»

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (মূলত) চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয়- নারীর ধন-সম্পদ, অথবা বংশ-মর্যাদা, অথবা রূপ-সৌন্দর্য, অথবা তার ধর্মভীরুর কারণে। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন) সুতরাং ধর্মভীরুকে প্রাধান্য দিয়ে বিবাহ করে সফল হও। আর যদি এরূপ না কর তাহলে তোমার দু’ হাত ধূলায় ধূসরিত হোক (ধর্মভীরু মহিলাকে প্রাধান্য না দিলে ধ্বংস অবধারিত)!
(সহীহ বুখারী ৫০৯০, মুসলিম ১৪৬৬, নাসায়ী ৩২৩০, আবূ দাঊদ ২০৪৭, ইবনু মাজাহ ১৮৫৮, আহমাদ ৯৫২১, ইরওয়া ১৭৮৩, সহীহ আল জামি‘ ৩০০৩।)

কুফু সম্পর্কে বিস্তারিত জানুনঃ  https://www.ifatwa.info/4541/

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে আপনার গুনাহ হবেনা। এবং আপনি এখন আপনার পছন্দমতো পাত্রের জন্য দু'আ করতে পারবেন আল্লাহর কাছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...