আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
277 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)
আসসালামু আলাইকুম কয়েকটি প্রশ্ন ছিল এর উত্তর দিলে উপকৃত হব।

১.

নামাজে সুরা মাউনের এই আয়াতটি

وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ﴿۳﴾
পড়ার সময় ح এর জায়গায় ه পড়ে ফেলেছি।এখন আমার নামাজে কোন সমস্যা হবে?

২.আসসালামু আলাইকুম অনেক বক্তা আছেন যারা ভন্ড পীর দের বিরুদ্ধে বলতে গিয়ে ভন্ড পীরেরা ও মুরিদেরা যেসব গান গায় উনারা ওইসব গান গুলো গাচ্ছে। অর্থাৎ অনেক ওয়ায়েজরা ভন্ড পীর দের গাওয়া গান গুলো শুধুমাত্র শ্রোতাদের বোঝানোর জন্য গাচ্ছে এগুলো কি জায়েয?

৩.শুধুমাত্র মাইন্ড ফ্রেশের জন্য মিউজিক অফ রেখে ফ্রি ফায়ার খেলা যাবে?

৪.আসসালামু আলাইকুম ‌শুধু ঢিলে ঢুলো পোশাক পড়ে কি পর্দা হবে?

৫. সুরা আ'লার ৯-১১ নং আয়াতটি ফাসিক মুসলিম দের  ক্ষেত্রেও প্রযোজ্য হবে?

৬.কুরআনে যেসব আয়াতে কাফেরদের আযাব বর্ণিত হয়েছে সেগুলো কি জাহান্নামী মুসলিমরাও ভোগ করবে?

৭.হাদিসে সকাল সন্ধ্যার আমলে বিভিন্ন সুরা ও সুরার আয়াত আছে। এগুলো কি দুআ হিসেবে পড়ব নাকি তেলাওয়াত হিসেবে?

৮.যোহরের নামাজের পরও কি সকাল বেলার আমল গুলো করা যাবে?

৯.কোন ভিডিওতে মিউজিক থাকলে সাউন্ড কমিয়ে বা মিউজিক রিমুভ করে দেখা যাবে?

জাযাকাল্লাহু খাইরান

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযের কেরাতে যদি তাজবীদে ভূল হয়,যাকে লাহলে খাফী বলা হয়,তাহলে উক্ত নামাযকে দোহড়ানের প্রয়োজন নেই। তাজবীদ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1126 তবে যদি নামাযে এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে নামাযকে ফাসিদ হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।

সুতরাং নামাযে কোনো হরফ উচ্ছারণের সময়ে,সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্ছারিত হয়ে গেলে,এবং অর্থ বিগড়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

নামাজে সুরা মাউনের এই আয়াতটি
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ﴿۳﴾
পড়ার সময় ح এর জায়গায় ه পড়ে ফেলা হলে নামাজে কোন সমস্যা হবে না।

(২)
এগুলো অনুচিৎ।

(৩)
না, খেলা যাবে না।কেননা এখানে শরীয়ত বিরোধী আরো অনেক জিনিষ রয়েছে।

(৪)
জ্বী, পর্দার জন্য ঢিলাঢালা পোষাক অবশ্যই নির্বাচন করতে হবে। তাছাড়া নেকাব পরে মুখকে ঢেকে রাখতে হবে।

(৫)
জ্বী, প্রযোজ্য হবে।

(৬)
জ্বী, পাপী মুসলিমরাও সেই আযাব ভোগ করবে। অতঃপর পাপ মোচন হওয়ার পর মুসলমানকে জান্নাতে দেয়া হবে।

(৭)
দু'আ হিসেবে পড়বেন।

(৮)
জ্বী, করতে পারবেন।তবে সাধারণ সময় হল, জোহরের পূর্ব পর্যন্ত।

(৯)
শুধুমাত্র দ্বীন ইসলাম সম্পর্কীয় ভিডিও দেখা যেতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...