আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
549 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
বিয়ের পর মেয়েরা কি স্বামীর নামের সাথে নিজের নাম মিলাতে পারবে?  আর কেয়ামত এর দিন আমদের কে আমদের বাবার নাম ধরে ডাকা হবে। হাদিস টা কি সহিহ?

1 Answer

0 votes
by (811,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
১৪শ শতাব্দীর পূর্ব পর্যন্ত নিয়ম ছিল, বিশেষকরে আরব দেশ সমূহে যে, তারা তাদের নামের সাথে পিতার নাম যোগ করে রাখত।কিন্তু ১৪শ শতাব্দির পর সর্বত্রই পিতার নামকে বিসর্জন দেয়া শুরু হয়।অথচ বিষয়টা অত্যন্ত দুঃখ জনক।

অতীত কালের নিয়ম ছিলো,স্ত্রীগণ তাদের নামকে তাদের পিতাদের সাথে সম্পর্কযুক্ত করত।তাদের স্বামীদের সাথে সম্পর্কযুক্ত করত না।

আল্লাহ তা'আলা এ সম্পর্কে বলেন,
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ
তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত।(সূরা আহযাব-০৫) 

দুনিয়াতে কাউকে পিতৃ পরিচয়ে ডাকা চাই,কেননা আখেরাতে আল্লাহ পিতৃ পরিচয়ে ডাকবেন।

আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত যে,
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الغَادِرَ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ: هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ "
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (কিয়ামতের দিন) শপথ ভঙ্গকারীর জন্য একটি পতাকা তোলা হবে এবং বলা হবে যে, এ হলো অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন।(সহীহ বুখারী-৬১৭৭,সহীহ মুসলিম-৩২৬৫)

সুপ্রিয় পাঠকবর্গ প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নিজ নামের শেষাংশে স্বামীর নাম না মিলানোই উচিৎ।কেননা রাসূলুল্লাহ সাঃ এর বিবিগণের কেউই তারা নিজের নামের শেষে রাসূলুল্লাহ সাঃ এর নাম বা বংশের উপাধী সংযোজন করেন নি।বরং তারা সর্বদাই তাদের পিতার নাম এবং পিতার বংশের উপাধী সংযোজন করেছেন।
তাছাড়া স্বামী মারা যেতেও পারেন কিংবা স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদও হতে পারে।এজন্য নিজ নামকে নিজের বংশের দিকে সম্বন্ধযুক্ত করে রাখাই উচিৎ।

কিয়ামতের দিন প্রত্যেককে তার পিতার নামানুসারে ডাকা হবে মর্মে যে হাদীস রয়েছে,সেটা বিশুদ্ধ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...