আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
371 views
in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম।
১.দুরপাল্লার বাস গুলো সাধারণত খুব দ্রুত গতিতে চলে।এমন বাসে থাকা অবস্থায় যদি কারো মনে হয় দাড়িয়ে সালাত আদায় করার সময় হঠাৎ গাড়ি ব্রেক করলে পড়ে গিয়ে আঘাত পাওয়ার  সম্ভাবনা আছে,অথবা ভারসাম্য ঠিক রাখতে গিয়ে সালাতের খুশু খুযু ক্ষতিগ্রস্ত হতে পারে,তাহলে কি তার বসে সালাত আদায় এর রুখসত রয়েছে?
২.এমন অবস্থায় কি সুন্নত সালাত ও আদায় করতে হবে?
৩.যদি রুখসত থাকে,গন্তব্যস্থলে পৌঁছে কি বসে আদায় করা সালাত আবার আদায় করতে হবে?

1 Answer

0 votes
by (741,060 points)
ওয়া আলাইকুম আসসালাম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সমাধানঃ-
এখানে তিনটি বিষয় জেনে রাখার দরকারঃ
১মঃ দাঁড়িয়ে নামায পড়া ।
২য়ঃ কিবলার দিকে মুখ রাখা ।
৩য়ঃ নিয়ম মুতাবিক রুকু-সিজদা সহ নামায পড়া । অর্থাৎ, ইশারায় রুকূ সিজদা না করা । 

যদি ট্রেন বা লঞ্চে বা বাসে উল্লেখিত তিনটির কোন একটি করা সম্ভব না হয়, তাহলে সে নামায ত্রুটিপূর্ণ অবস্থায় পড়ে নিবে । কিন্তু পরবর্তীতে জরুরী ভিত্তিতে উক্ত নামাযকে দোহরাতে হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-  573
(১)গাড়ীতে সর্বদা দাড়ানো অবস্থায় নামায পড়ার চেষ্টা করা হবে।প্রয়োজনে নাভীর নীচে হাত না বেধে বরং কোথাও হাত দিয়ে ধরা হবে বা হেলান দিতেও পারবে।যদি এগুলোও সম্ভব না হয়,তাহলে বসে নামায পড়বে।পরবর্তীতে নামাযকে দোহড়িয়ে নেবে।

(২)জ্বী, ফরযের সাথে সুন্নতকে আদায় করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।

(৩)
যদি দাড়ানো, পশ্চিমদিকে কিবলামূখ,এবং নিয়ম মাফিক রুকু সেজদাহ।এ তিনটির কোনো একটি ছুটে যায়,তাহলে পরবর্তীতে নামাযকে দোহরাতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 545 views
0 votes
1 answer 1,258 views
...