আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
503 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (39 points)
কেউ যদি মৃত্যুর পর তার চোখ কিডনি ছাড়াও অন্যান্য সব প্রয়োজনীয় অংগ দান করে যায় হাসপাতালে, এতে গুনাহ হবে?


যদি কেউ জীবিত অবস্থায় অন্যের থেকে কিডনি বিক্রি করে টাকা নেয়।  এটা জায়েজ?

1 Answer

0 votes
by (767,790 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
كسر عظم الميت ككسره حيا
মৃত মানুষের হাড্ডিকে ভাঙ্গা জীবিত মানুষের হাড্ডি ভাঙ্গার মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩০৪)
সুতরাং মৃত্যুর পর হাসপাতালে অঙ্গদান জায়েয হবে না।অবশ্যই এতে গোনাহ হবে।

জীবিতদের জন্য বিশেষ প্রয়োজনে অঙ্গ ক্রয় জায়েয হলেও বিক্রি করা কখনো জায়েয হবে না।(জাদীদ ফেকহী মাসাঈল-৫/৪৫)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
আসসালামু আলাইকুম,
যদি বিক্রি করা নাজায়েজ হয় তবে কার থেকে কিনবেন ? বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন। 
by (767,790 points)
বিক্রয় করা যাবে না।যদ্দরুণ ক্রয়ের পথও ক্রমশ কমে যাবে।এটাই মূলত শরীয়ত চায়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...