আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (72 points)
একজন পুরুষের দুই ছেলে,এক মেয়ে। তার মোট সম্পত্তি দুই জায়গায় আছে। ভিটার জমি ৬ বিঘা এবং অন্য জায়গায় ১২ বিঘা। পুরুষ বর্তমানে মৃত।

১.জীবিত থাকাকালীন ভিটার জমি থেকে বড় ছেলেকে আধা বিঘা,মেয়েকে আধা বিঘা এবং স্ত্রীকে ৫ বিঘা জমি লিখে দেন(তিনি জীবিত আছেন); অপর ছেলেকে কোনো কিছু লিখে দেন নাই। এক্ষেত্রে জমির বন্টন কীভাবে হবে?

২.অন্য জায়গায় ১২ বিঘা জমি আছে। আগে সেখানেই ২০ বিঘা জমি ছিল;তন্মধ্যে ৪ বিঘা মেয়ের পড়াশোনা বাবদ বিক্রি করে খরচ করেছেন;আর ৪ বিঘা নিজ প্রয়োজনে বিক্রি করেছেন। এখন পরিবার থেকে মেয়েকে এই জমি থেকে প্রাপ্য দিতে চাচ্ছে না;যেহেতু তার জন্য ৪বিঘা বিক্রি করে দিয়েছিলেন বাবা। এখন এই খানে মেয়ে কতটুকু জমি পাবে?

বাকিরা কতটুকু পাবে?

1 Answer

0 votes
by (812,700 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মৃত্যু পরবর্তী সম্পদকে  আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষ তার জীবদ্দশায় সম্পূর্ণ টাকার সে একচ্ছত্র মালিক। যেকোনো প্রয়োজনে ও কাজে সে ব্যয় করতে পারবে। এবং দান সদকাহও করতে পারবেন। তবে তার মৃত্যুর পর ঐ টাকা শরীয়তের বিধানের আলোকেই বন্টিত হবে। 

(১) জীবিত থাকাবস্থায় ভিটার জমি থেকে, বড় ছেলেকে যেই আধা বিঘা, এবং মেয়েকে আধা বিঘা ও  স্ত্রীকে ৫ বিঘা জমি লিখে দেওয়া হয়েছে। অন্যদিকে অপর ছেলেকে কোনো কিছু লিখে দেওয়া হয় নাই।

এখানে বাবা যদি সম্পদ বন্টন অনুসারে এক ছেলে,এক মেয়ে এবং স্ত্রীকে লিখে দিয়ে থাকেন, তাহলে তারা এই লিখে দেওয়া সম্পত্তির মালিক হবে। অন্য ছেলে কিছুই না দেয়ার জন্য বাবা গোনাহগার হবেন। 

(২) অন্য জায়গায় যে ১২ বিঘা জমি আছে। (আগে সেখানেই ২০ বিঘা জমি ছিল; তন্মধ্যে ৪ বিঘা মেয়ের পড়াশোনা বাবদ বিক্রি করে খরচ করেছেন;আর ৪ বিঘা নিজ প্রয়োজনে বিক্রি করেছেন।)

সেখানে ছেলে মেয়ে এবং স্ত্রী সবাই শরীক থাকবে। যেহেতু সেখানে কারো নাম উল্লেখ করে যাননি। তবে যদি বাবার উদ্দেশ্য হয়, যাকে লিখে দেওয়া হয় নাই, সেই শুধু পাবে, তাহলে অন্যরা পাবে না। নতুবা সবাই এখানে শরীক থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...