বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হজ ইসলামের এক গুরুত্বপূর্ণ রুকন। নারীর জন্য হজ জিহাদ সমতুল্য। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
»يا رسول الله، هل على النساء جهاد ؟ قال: نعم، عليهن جهاد لا قتال فيه: الحج والعمرة«
“হে আল্লাহর রাসূল, নারীদের ওপর কি জিহাদ আছে? তিনি বললেন: হ্যাঁ, তাদের ওপর এমন জিহাদ আছে যেখানে মারামারি নেই: (অর্থাৎ) হজ ও উমরাহ”। (ইবন মাজাহ: (৩৯০১), আহমদ: (৬/১৬৫)
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে ইমাম বুখারী আরো বর্ণনা করেন, তিনি বলেছেন:
»يا رسول الله، نرى الجهاد أفضل العمل، أفلا نجاهد ؟ قال: لكن أفضل الجهاد حج مبرور «
“হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, আমরা কি জিহাদ করব না? তিনি বলেন: তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ মাবরুর হজ”। (সহীহ বুখারী, হাদীস নং ১৪৪৮), নাসাঈ, হাদীস নং২৬২৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পর্যায়ক্রমে নারীদের উপরও সরাসরি অস্ত্র হাতে জিহাদ ফরয হতে পারে। এটা তখনই হবে, যখন আমিরুল মু'মিনিন ঘোষণা দিবেন।
কেউ যদি হারাম রিলেশন থেকে বের হয়ে আল্লাহর পথে আসে এবং বিয়ে করে কিন্তু তারপরেও তার না চাইতে তার প্রাক্তনের কথা মনে পরে যা হারাম ছিলো কথা বলতে ইচ্ছে হয়, তাহলে করনীয় হল, শয়তান তাড়ানোর মত বাম দিকে থুথু নিক্ষেপ করে তারপর অজু করে দু রাকাত নামায আদায় করা। তাওবাহ ও ইস্তেগফার বেশী বেশী আদায় করা।।