আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
59 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আসসালামু আলাইকুম উস্তাদ আমার সম্পূর্ণ বিষয় টি আপনাদের কাছে বলসি. আমি আলিম ফারেগ হয়ে এই বছর দাওরা তে ভর্তি হয়েছি. বিবাহিত এবং ১সন্তান এর মা. আমি দ্বীনহীন আধুনিক পরিবার এর একজন মেয়ে. বিশ্ববিদ্যালয় পড়াকালীন তাবলীগ তালিম এ গিয়ে দ্বীন এর বুজ পাই.২০২০ সাল এ সংসার জীবন শুরু হয়.২০২২ সাল এ সন্তান এর মা হই.২০২২ সাল এ স্বামীর চাকরির সুবাদে নারায়ণগঞ্জ একটা গ্রাম এ গিয়ে বাসা নেয় আমার হাসব্যান্ড. কিন্তু ওইখানে কোনো তালিম এর পয়েন্ট না থাকায়, কোনো দ্বীনি সহবত না থাকায় আমার খুব কষ্ট হতো, iom এর আলিম কোর্স এ ছিলাম বলে আমি বেঁচে ছিলাম.মাঝে মাঝে স্বামীর সাথে রাগ ও করতাম কেনো এমন জায়গায় বাসা নিলো আরো একটা বড় সমস্যা ছিলো আমার পরিবার এর সবাই খুব ভালো পরিবেশ এ ঢাকায় থাকতো. ওইখানে কেও আমার সাথে দেখা করতে যেতো না প্লাস গেলে ও এমন গ্রাম এ থাকি কেনো খুব খারাপ ব্যবহার করতো. মোট কথা বাচ্চা নিয়ে আমার খুব একা সময় কাটতো. তারপর এই ২০২৬ সাল এ আমার স্বামীর narangonj থেকে গাজীপুর এ জব হয়.then আমার পরিবার এর সবাই পরামর্শ দেয় যে আমি যেনো গাজীপুর না গিয়ে ঢাকায় বাসা নেই. কারণ আমার ১ বাচ্চা পরবর্তীতে সন্তান হলে পরিবার এর মানুষ help করতে পারবে, কারণ একা একা বাচ্চা পালা কঠিন প্লাস হাসপাতাল, ডাক্তার সবকিছুর ঢাকায় সুবিধা বেশি. then সিদ্ধান্ত হয় আমরা মোহাম্মদপুর বাসা নিবো. এই মোহাম্মদ পুর বাসা নেওআর পিছনে ৪ টা কারণ ছিলো ১. আমার ভাই বোন এর বাসা ২.আমার স্বামীর অফিস এর গাড়ি মোহাম্মদ পুর থেকে যায় ৩. আমি যেহেতু দাওড়ায় ভর্তি হয়েছি, আমাকে offline এ পরীক্ষা দিতে হবে আর মধুসিটি মোহাম্মদ পুর এর অনেক কাছে ৪. আমার মেয়ে কে ভালো একটা মাদ্রাসায় দেওয়া, এখানে জমিয়াতুত তাইইবা নাম এ খুব ভালো একটা মাদ্রাসা আছে. আমার ইচ্ছা মেয়ে কে সেইখান এ দেওয়া. এসব চিন্তা করে আমি সেই মাদ্রাসা থেকে ২ থেকে ৩ মিন এর দূরত্ব এ বাসা নেই.সব বিষয় এ আমার স্বামীর সম্মতি ছিলো, কোনো কিছু আমি তার ওপর চাপাই দেয় নি. কিন্তু সমস্যা হলো এইখানে এ বাসা নেওয়া র পর থেকে আমার স্বামী তার যাতাআত এর দূরত্বপ্লাস এখানে তুলনামূলক বাসা ভ্যাড়া বেশী হওয়ায় আমার সাথে প্রতিদিন রাগারাগি করছে. সে বলছে না যে সে এসব কারণ এ রাগারাগি করছে. কিন্তু অহেতুক বিভিন্ন বিষয় নিয়ে রাগ করছে. আগে এমন করতো না. আমি জানি সে এসব নিয়ে বিরক্ত তাই রাগারাগি করছে, কিন্তু আমার কাছে শিকার করে না. ওস্তাদ আমার খুব কষ্ট হচ্ছে. উস্তাদ আমার কি এখন সব বাদ দিয়ে স্বামী কে বলা গাজীপুর এ বাসা নিতে আর স্বামীর সাথে গাজীপুর এ চলে যাওয়া উচিত? এখানে এ আসছি ১ মাস ও হয় নি. আমার কি করা উচিত? প্লিজ পরামর্শ দিবেন.

1 Answer

0 votes
by (812,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৭।)



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি আপনার স্বামীর সাথে হাসিমুখে সদাসর্বদা কথা বলুন। তার যাতায়াত দূরত্বের যেই কষ্ট হচ্ছে, সেটা ভালবাসা দিয়ে দূর করার চেষ্টা করুন। সার্বিক বিবেচনা আপনার বাসা নেওয়াটা সুবিধাজনক বলেই হচ্ছে, তাই স্বামীকে খুশী রাখার সর্বাত্মক চেষ্টা করুন। তাকে বলুন, এই বাসা নেওয়াতে আপনি তার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ। এখানে যেকোনো পরিস্থিতিতে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। তার কাছে প্রশ্ন রাখবেন, এই সব সুযোগ সুবিধার থাকা সত্বেও আপনি তার সিদ্ধান্তকে ভালবাসার খাতিরে মেনে নিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...