আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি একটা এজেন্সির হয়ে কাজ করি। এজেন্সির কাজ হলো মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটিং করে দেওয়া অনলাইনে। পোস্টার,রিলস তৈরি করে কাস্টমারেরই পেজে আপলোড দেওয়া। আর আমার কাজ হলো এজেন্সির মার্কেটিং করা। এজেন্সির পেজ এর মাধ্যমে পোস্ট করা,কমেন্ট করা।
সহজ করে বললে আমার মার্কেটিং করার দ্বারা এজেন্সি কাস্টমার পায়। এজেন্সি কাস্টমার পেয়ে কাস্টমারের বিজনেস এর মার্কেটিং করে।
এখন সমস্যা হলো আমার মার্কেটিং এর মধ্যে হারাম কিছু থাকে না। কিন্তু আমার মাধ্যমে যে কাস্টমার পেয়ে এজেন্সি ওই কাস্টমারের বিজনেস মার্কেটিং করে দেয় তখন যে রিলস বানায় সেখানে মিউজিক থাকে।
এজন্য কি আমার উপার্জন হালাল হবে? দায় কি আমার উপরেও আসবে নাকি মিউজিক এর দায়ভার শুধু এজেন্সিই নিবে!