জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
★অন্যকে যে টাকা কর্জ হিসেবে দেওয়া হয়েছে বা ব্যবসায়ী কোনো পণ্য বাকিতে বিক্রয় করেছে এই পাওনা টাকা পৃথকভাবে বা অন্য যাকাতযোগ্য সম্পদের সাথে মিলিতভাবে নিসাব পূর্ণ করলে তারও যাকাত দিতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১১১-৭১১৩,৭১২১,৭১২৩,৭১২৮; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৪৮৪-৪৮৬)
★পাওনা উসূল হওয়ার পর ওই টাকার যাকাত আদায় করা ফরয হয়। তার আগে আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে যাকাত আদায় হয়ে যাবে।(মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৭, ১০৩৫৬)
★উপরোক্ত ক্ষেত্রে পাওনা উসূল হতে যদি কয়েক বছর সময় অতিবাহিত হয়ে যায় তাহলে উসুল হওয়ার পর বিগত সকল বছরের যাকাত আদায় করা ফরয হয়। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭১১৬,৭১২৯,৭১৩১; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস ১০৩৪৬,১০৩৫৬)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার বাবা একজন মানুষকে যে ৬০ হাজার টাকা ধার দিয়েছেন,এই টাকার এখনই আপনার বাবার যাকাত আদায় করতে হবেনা।
পাওনা টাকা পাওয়ার পর আপনার বাবার যাকাত আদায় করতে হবে,এক্ষেত্রে পাওনা টাকা পেতে কয়েক বছর লেগে গেলে টাকা উসুলের পর এই বছর সহ পরবর্তী বছর গুলোরও যাকাত আদায় করতে হবে।
আপনার বাবার ৫ লক্ষ ৪০ হাজার টাকার যাকাত ১৩ হাজার ৫০০ টাকা আসবে।