বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলার পক্ষ থেকে বান্দার আমল সংক্রান্ত প্রদত্ত বিধানসমূহ আট প্রকার।
(১) ফরয, (২) ওয়াজিব, (৩) সুন্নত, (৪) মোস্তাহাব, (৫) হারাম, (৬) মাকরূহে তাহরীমী, (৭) মকরূহে তানযিহী, (৮) মোবাহ বা জায়েয।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ফরজ আর ওয়াজিব বাদে সব ইবাদাতকে নফল ইবাদাত বলা যাবে না বরং আরো অনেক প্রকার রয়েছে। তবে অন্যান্য মাযহাবে ফরয আর সুন্নত বা নফল এই দুইটি বিধানই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে।
(২) নফল ইবাদাতের নিয়ত পরিবর্তন করা যাবে।
(৩) আল্লাহর উপর ভরসা রাখা উচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহুর্তে আল্লাহর উপর ভরসা করতে হবে।
(৪) মোটা হওয়ার কারনে দাড়িয়ে থাকতে কষ্ট হলে এবং পা ব্যাথা করার দরুণ তারাবিহ নামায বসে পড়া যাবে। তবে সওযাবে কমতি তো হবেই।
(قوله: ويتنفل إلخ) أي في غير سنة الفجر في الأصح كما قدمه المصنف، بخلاف سنة التراويح لأنها دونها في التأكد، فتصح قاعدا وإن خالف المتوارث وعمل السلف كما في البحر، ودخل فيه النفل المنذور فإنه إذا لم ينص على القيام لايلزمه القيام في الصحيح، كما في المحيط. وقال فخر الإسلام: إنه الصحيح من الجواب، وقيل يلزمه واختاره في الفتح نهر (قوله: قاعدًا) أي على أي حالة كانت، وإنما الاختلاف في الأفضل كما يأتي."(رد المحتار2/ 36ط:سعيد)