আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
একজন বৃদ্ধ মানুষ জরুরতের কারণে ২য় বিয়ে আবদ্ধ হয়েছিলেন (খিদমতের প্রয়োজনে) ।

২য় স্ত্রীর গর্ভে ২জন ছেলে সন্তান অলরেডি জন্ম হয়েছিলো । এখন বৃদ্ধ মারা গিয়েছেন ১০দিন হলো, ২য় স্ত্রী টেস্ট করে দেখলেন তিনি পুনরায় ২মাসের প্রেগন্যান্ট ।

এক্ষেত্রে ওই নারীর ভরণপোষণ নেয়ার কেউ নেই, নিজের খাবার খেতেই অনেক পরিশ্রম করতে হয়, হতদরিদ্র মানুষ, তারউপর বৃদ্ধ স্বামী মারা যাওয়ায় উনার সতীন পক্ষের প্রাপ্তবয়স্ক ছেলেরা বৃদ্ধ বাবার সম্পদের ভাগ থেকে বিচ্যুত করার আশংকা প্রচুর দেখা যাচ্ছে, পুরো গ্রামে এটা নিয়ে আলোচনা চলছে ।

অলরেডি ওই সতীন পক্ষের ছেলেরা অপবাদ বলেই দিয়েছে ❝আমাদের বাবাতো বৃদ্ধ ছিলেন - কিভাবে আপনি প্রেগন্যান্ট হলেন❞

▪️এক্ষেত্রে উনার ভরণপোষণের কেউ নেই, দিনের খাবার খেতে পারবে কিনা সেটা পর্যন্ত অনিশ্চিত, তো ২মাসের ভ্রূণটা নষ্ট করলে কি গুনাহ হতে পারে? (উনার আম্মা আমার কাছে জেনে নিতে আসছিলেন)

1 Answer

0 votes
by (782,460 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জন্মনিয়ন্ত্রণ ও গর্ভপাত সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/446

মানুষের প্রয়োজন তিন প্রকারের হতে পারে। 
(১)জরুরত (এমন প্রয়োজন যা না হলে নয়) : 
এমন এক ধরনের প্রয়োজন, যা ছাড়া জীবন হুমকির মুখে পড়ে যায়। যেমন, মরুভূমিতে ক্ষুধার্ত একজন মানুষ, যার কাছে কোনো খাবার নেই। (এই পরিস্থিতিতে মানুষটি জীবন বাঁচানোর তাগিদে হারাম বস্তুও ভক্ষণ করতে পারবে)।
আল্লামা হামাওয়ী রাহ জরুরতের ব্যাখ্যা এভাবে করেন যে,
الضرورۃ بلوغہ حدا إن لم یتناول الممنوع ہلک أوقارب۔ (حموي علی ہامش الأشباہ، مطبع دیوبند ۱/ ۱۴۰، کراچی ۱/ ۱۱۹، مطبع زکریا دیوبند ۱/ ۲۵۲) 
মর্মার্থঃ
জরুরত হল মানুষ এমন এক পর্যায়ে পৌছে যাওয়া যে, যদি সে নিষিদ্ধ জিনিষ সমূহ না করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে বা ধ্বংসের নিকটবর্তী হয়ে যাবে।

আল্লামা মুহাম্মদ আমীন শানক্বিতি রাহ তাফসিরু আদওয়ায়িল বায়ান গ্রন্থে জরুরতে ব্যখ্যা এভাবে লিখেন যে, 
حد الإضطرار المبیح لأکل المیتۃ الخوف من الہلاک علما أوظنا۔ (تفسیر أضواء البیان ۱/ ۱۷۱) 
পরিস্থিতি মানুষকে এমন পর্যায়ে নিয়ে পৌছিয়ে দেয় যে,যা মৃত জিনিষকে ভক্ষণ করা মুবাহ করে, তা হল, নিশ্চিত ভাবে বা অধিকাংশ ধারণা যে, ধ্বংসের দ্বারপ্রান্তে মানুষকে পৌছে দেয়। 

জরুরত অনেক নিষিদ্ধ জিনিষকে শেষ পর্যন্ত হালাল ও বৈধ করে দেয়া। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ নারী তার গর্ভের ভ্রুণ কে জরুরতের দরুণ গর্ভপাত করাতে পারবে। অনুমোদন থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...