১। দান/সাদাকা করার সঠিক উপায় কি, স্পেসিফিক্যালি, আমি কাকে কাকে দান করতে পারি? রাস্তায় যেই টাকা চায় তাকে? সম্প্রতি আমাদের ইমাম সাহেব বললেন, যুবক / যবতী বয়সের কাউরে দিলে সাদাকা হবেনা, এদের বেশীরভাগই নেশা করে/করতে পারে। এদের এভয়েড করা উচিত।
২। কোন এক জায়গায় শুনেছিলাম, আমার কোন গুণাহ হয়ে গেলে, বা কাছের কেউ অসুস্থ হলে, সাদাকা করলে আল্লাহ মাফ করতেও পারেন তাড়াতাড়ি, তাহলে আমার সাধ্যমতন দান করে তাদেরকে আমার সমস্যার কথা বলে আমার জন্যে দুয়া করতে বলব? নাকি জাষ্ট টাকা দিয়ে সোজা হেটে চলে আসব? অথবা, টাকা দান করার পরে আমার করণীয় কি?
৩। কেউ হাত পাতলে নাকি ফেরানো উচিত না, বাজারে গেলে তো দেখা যায় একজনকে টাকা দিলে না হলেও আরো ডাবল মানুষ এসে টাকা খুজে, এটা কিভাবে সমাধান করা যায়?
৪। রমজান মাসে দান করলে ৭০ গুণ বেশী সওয়াব, আমার নিয়ত আছে দুই একটা ফ্যামিলির ফুল ইফতারের খরচ / বাজার আমি দিব, কিন্তু এটা যদি রমজান মাসের আগে দেই তাহলে তো ৭০ গুণ সওয়াব পেলাম না, আবার আগে না দিলে তাদের নিজেদেরও প্রিপারেশনও নিতে অসুবিধা হবে, কি করা উচিত?
৫। রমজানের ফিতরার ব্যাপারটা এই বছর থেকে একদম সুন্নাহ মতন দিতে চাই, বিগত প্রতি বছরই মনে সন্দেহ থাকে, প্রশ্নটা হল, টাকা দিব যেটা ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছর ফিক্স করে দেয় সেটা নাকি অন্য কোন সুন্নাহ পদ্ধতিতে।