আসসালামু আলাইকুম।
আমার শ্বাশুড়ির কাছে আমার স্বামী কিছু কাজের জন্য প্রায় ৩ লাখ টাকা ধার নিয়েছিলো। আমার শ্বাশুড়ি এই টাকা নাকি দাবি করবে না যদি আমার স্বামী টাকা পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে। কিন্তু আমার স্বামীর নিয়ত যে তিনি তার মাকে এই টাকা গুলো পরিশোধ করে দিবেন, সেই নিয়তে ৫-১০ হাজার করে শোধ করে এখন ২ লাখ টাকার মতো ঋণ বাকি আছে। আমার শ্বাশুড়ি টাকা দাবি করেন না, যখন পরিশোধ করা হয় তখনও তিনি নিতে চান না কিন্তু আমার স্বামী তাও দিয়ে দেন।
প্রতি বছর আমার শ্বাশুড়ির যাকাতের টাকার জন্য এই টাকা যোগ করে হিসাব করে যাকাত আদায় করা হয়। আমার শ্বাশুড়ি যদি এই টাকার দাবি না করেন তাহলেও কি এই টাকার জন্য যাকাত আদায় করতে হবে?
উল্লেখ্য, আমার এবং শ্বশুর-শ্বাশুড়ির সব যাকাত আমার স্বামীই আদায় করেন।