আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
23 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আমার আগামীকাল বেশ বড় একটা পরীক্ষা আছে। সচরাচর আমি দু রাকআত নামাজ (সালাতুল হাজত) পড়ে এ ধরনের পরীক্ষায় যাওয়ার চেষ্টা করি। এবারও সেরকম পরিকল্পনা ছিল। তাছাড়া মাসখানেক ধরে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করলেও মাত্র অল্প কিছুদিন পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। সেজন্যও একটু আক্ষেপ আছে। তাই পরিকল্পনা ছিল পরীক্ষার আগের রাতে অবশ্যই পড়ব এবং দুআ করে যাব। এখন পিরিয়ড চলছে। মনটা খুব বিষন্ন লাগছে। মনে হচ্ছে মনমতো দুআ করতে পারছি না। প্রশান্তি পাচ্ছি না। নামাজ পড়ে দুআ করলে যেমন হালকা লাগতো, এখন সেটাও হচ্ছে না। আবার কালকে নামাজ পড়েও যেতে পারব না।
1. এখন পিরিয়ডের সময় কিভাবে দুআ করতে পারি? প্রশান্তি পেতে পারি?

2. শেষরাতে আল্লাহর কাছে কিভাবে দুআ করতে পারি যেটা ইফেক্টিভ হবে?? ওই সময় উঠে বসে দুআ করলে হবে? আল্লাহ তো শেষরাতের দুআ শোনেন

1 Answer

0 votes
by (743,730 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হায়েযা মহিলা জুনুবী মহিলার মতই।যেহেতু উভয়ই গোসলের মাধ্যমে পবিত্র হন।হযরত আলী রাযি থেকে বর্ণিত রয়েছে,
 عن علي بن أبي طالب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم  كان يعلمهم القرآن وكان لا يحجزه عن القرآن إلا الجنابة "
রাসূলুল্লাহ সাঃ লোকদিগকে কুরআন শিক্ষা দিতেন।জানাবত তথা সহবাস ও স্বপ্নদোষ পরবর্তী অপবিত্রতা ব্যতীত অন্যকোনো জিনিষ কুরআন শিক্ষা থেকে বাধা দিত না।(সুনানু আবি-দাউদ-১/২৮১,সুনানু তিরমিযি-১৪৬,সুনানু নাসাঈ-১/১৪৪,সুনানু ইবনি মা'জা-১/২০৭মসনদে আহমদ-১/৮৪,সহীহ ইবনে খুযাইমাহ-১/১০৪)

হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم  قال : " لا تقرأ الحائض ولا الجنب شيئاً من القرآن
রাসূলুল্লাহ সাঃ বলেন,হায়েযা এবং জুনবী ব্যক্তি কুরআন থেকে কিছুই পড়তে পারবে না।(সুনানু তিরমিযি-১৩১)বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/389

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী বোন!
হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াত বা নামায রোযা  করা যাবে না। তবে দু'আ তো অবশ্যই করা যাবে। আপনি তাহাজ্জুদের সময় উঠে রাব্বে কারীমের নিকট কল্যাণ চেয়ে চেয়ে দু'আ করবেন। আল্লাহর ভয়ে আল্লাহকে মহব্বত করে চোখের পানি ফেলে দিয়ে দু'আ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 306 views
...