ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2091
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জুনাইরা নামের অর্থ হল, "আলো", "আলোকময়", বা "উজ্জ্বল"। 'জুনাইরা নুর সাওদাহ' নামটি রাখা যাবে। এতে কোনো সমস্যা হবে না।
(২) বাচ্চাদের হাম হলে যে পানি পড়া দিয়ে গোসল করানো হয় বা নিম পাতা দিয়ে পানি ছিটানো হয়, এটা নাজায়েয হবে যদি আকিদা বিশ্বাস থাকে, এগুলোর কোনো শক্তি নেই। সর্বশক্তিমান একমাত্র আল্লাহ তা'আলা। ৭ দিন বাচ্চার মাকে মাছ মাংস খেতে দেওয়া হয় না, এটা কুসংস্কার। হাম উঠলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।