আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম.আমি মেডিকেল স্টুডেন্ট, নন মুসলিম ক্লাসমেট আছে, তার সাথে আমার আবার পড়া লাগতো + লাগেও যেহেতু রোলমেট আমার। তাই চলার পথে বেশ কথাবার্তা হয়। এখন পরীক্ষা বিশেষ করে প্রফ পরীক্ষা আসলেই সে খালি বলবে যে দুয়া করো আমার জন্য। প্রশ্ন এক - অমুসলিম এর জন্য কি দুয়া করা জায়েজ? যেমন এই দুনিয়াবি দুয়া করা কি জায়েজ? অমুসলিম এর জন্য দুয়া করলে কি কি দুয়া করা জায়েজ ? একটু বিস্তারিত জানাবেন। সে জানিনা এমন করে কেনো।কিন্তু আবার এসে জিজ্ঞেস ও করবে যে দুয়া করেছো নাকি? প্রশ্ন দুই যদি অমুসলিম এর জন্য দুয়া করা জায়েজ না হয়, তাহলে আমি এই বেপারে ও যখন প্রশ্ন করে তখন উত্তর কি দিবো? কারন দুয়া করে না থাকলে,আর ও জিজ্ঞেস করলে তখন করছি বললে সেটা তো মিথ্যা হয়ে যায়,আর দুয়া নিয়ে মিথ্যা বলবো এইটাও একটু ভয় লাগে, তাই কিভাবে কৌশলী হতে পারি? যেন মিথ্যাও না বলা লাগে। আরেকটা জিজ্ঞেসা অমুসলিম এর ভালো কিছু দেখলে কি মাশাল্লাহ বলা জায়েজ? ধরুন এক মুসলিম আমাকে তার কোনো ভালো একটা খরব বললো, এখন আমি চাই না যে আমার নজর লাগুক সেটা হোক মুসলিম / অমুসলিম, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? মাশাআল্লাহ অমুসলিম এর ক্ষেত্রে বলা যাবে?

1 Answer

0 votes
by (743,730 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) 
কাফিরের জন্য আখেরাতে মাগফিরাতের দু'আ করা, কুরআন সুন্নাহর দৃষ্টিতে স্পষ্টত হারাম ও নাজায়েয। 

তবে তাদের জন্য হেদায়তের দু'আ করা জায়েয।
এবং হারবী কাফির(সেই দেশের নাগরিক যারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত)এর ক্ষেত্রে দুনিয়াবি ফায়েদার জন্যও দু'আ করা নাজায়েয।

যিম্মি কাফির (ট্যাক্স দিয়ে মুসলিম দেশে বসবাসকারি)এর ক্ষেত্রে দুনিয়াবি ফায়েদার জন্য দু'আ করার বিধান কি?
সে সম্পর্কে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে-
যেমন,ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
إذا قال للذمي أطال الله بقاءك إن كان نيته أن الله تعالى يطيل بقاءه ليسلم أو يؤدي الجزية عن ذل وصغار فلا بأس به وإن لو ينو شيئا يكره كذا في المحيط.
যদি কেউ কোনো অমুসলিম যিম্মি কে উদ্দেশ্য করে বলে যে, অাল্লাহ তোমার হায়াত কে দারাজ করুক। যদি তার নিয়ত থাকে,যে সে লম্বা হায়াত পেলে চিন্তা ফিকিরের সুযোগ পাবে,যেজন্য তার ইসলাম গ্রহণের সুযোগ হতে পারে,অথবা অপমানিত, লাঞ্ছিত অবস্থায় ইসলামি সরকার-কে ট্যাক্স আদায় করবে,তাহলে এমন দু'আ করতে কোনো সমস্যা নাই।তবে কোনো প্রকার নিয়্যাত ছাড়া এমন দু'আ করা মাকরুহ।(মুহিত)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/901

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অমুসলিমের জন্য দুনিয়াবী দু'আ করা জায়েয যদি অমুসলিম যিম্মি হয়, নতুবা জায়েয হবে না।

(২) কোনো অমুসলিম দু'আ চাইলে হেদায়তের দু'আ করতে পারবেন।

(৩) অমুসলিম এর ভালো কিছু দেখলে মাশাল্লাহ বলা যাবে। কেননা সবকিছুই আল্লাহর হুকুম এবং ইচ্ছায়ই হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...