আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

১)গোসলখানায় খালি বলাতি রাখলে নাকি সংসারে রিজিক কমে যায়। ইসলাম কি বলে? আমার আম্মু এটা মোবাইলে রিলস ভিডিওতে শুনে এখন এটা করতে নিষেধ করে।এটা সঠিক না হলে মাকে কিভাবে বোঝাবো? না মানলে রাগ করে।

২)রাতে খাবারের পর ঝুটা,পানি বাইরে ফেলতে না করে। পানিটা ঢেকে রাখা যাবেনা। খাবারের পর ঝুটা,পানি ফেলে দিয়ে প্লেট ধুয়ে রাখলে রাগ করে।আধোয়া প্লেট বিড়াল,ইদুরে নোংরা করে।   সকালে সূর্য ওঠার আগে ফেলতে হবে পানি।রাতে মৃত্যু ব্যক্তির রুহু নাকি বাইরে থাকে।তাদের গায়ে পানি পরবে।বিসমিল্লাহ বলে ফেললে সমস্যা হবে না,শহরের মানুষরা তো ফেলে।এগুলো বললেও বুঝতে চায়না।এ ব্যাপারে ইসলাম কি বলে? এগুলো নিয়ে অনেক রাগ করে।

৩) কয়েক বছর আগের রমজানের কাজা রোজা রাখা শুরু করছি।সন্ধ্যার পর নিয়ত করে শরীর খারাপ লাগলে ভোররাতে যদি নিয়ত পাল্টায়,রোজা না রাখে তখন রোজার হুকুম কি হবে?

৪)কাজা রোজা সেহেরী না খেয়ে রাখা যাবে? কাজা রোজা রাখা অবস্থায় গড়গড়া সহ কুলি,ব্রাশ,নাকে পানি দিয়ে ওজু করলে রোজা ভংগ হবে? যদি হয় তবে এর হুকুম কি?

1 Answer

0 votes
by (743,730 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) গোসলখানায় খালি বলাতি রাখলে সংসারে রিজিক কমে যায়, এরকম কোনো কথা শরীয়তে নাই।

(২) রাতে খাবারের পর ঝুটা পানি বাইরে না ফেলার জন্য যেইসব কাহিনি সমাজে প্রচলিত, এর কোনো ভিত্তি নাই।

(৩)
রোযার নিয়ত করার ব্যাপারে রোযাগুলি দুই প্রকার,
(এক) সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হল রোযা রাখার সময়সীমা। ফরয রোযার নিয়ত করার সময়সীমা হল, দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হবে।
স্মর্তব্য যে, আরবী দিনের সূচনা হয় সুবহে সাদিক থেকে। তাই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় হয়, এর মাঝামাঝি সময়ের আগে রোযার নিয়ত করলেই রোযা রাখা শুদ্ধ হবে।যেমন যদি সেহরীর সময় তথা সুবহে সাদিক শুরু হয় ৫টায়। আর সূর্যাস্ত হয়ে থাকে সন্ধ্যা ৭টায়। তাহলে একদিন হচ্ছে কত ঘন্টায়? ১৪ঘন্টায়।

সুতরাং সুবহে সাদিক থেকে ৭ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে রোযার নিয়ত করলেই রোযা রাখা শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ উক্ত হিসাব মতে দুপুর ১২টার আগে রোযার নিয়ত করলে সেদিনের রোযা রাখা শুদ্ধ হবে। যদি এর পর নিয়ত করে তাহলে শুদ্ধ হবে না।

এই রোযা হল, (১) রমজানের রোযা, (২)নির্দিষ্ট নযরের রোযা (৩) এবং সাধারণ নফল রোযা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1055

(৪)কাজা রোজা সেহেরী না খেয়ে রাখা যাবে।  কাজা রোজা রাখা অবস্থায় গড়গড়া সহ কুলি,ব্রাশ,নাকে পানি দিয়ে ওজু করলে যদি পানি পেঠের ভিতর চলে যায়,তাহলে রোজা ভংগ হবে।নতুবা রোযা ভঙ্গ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 209 views
...