আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
130 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (23 points)
আসসালামু আলাইকুম
আমার ছেলের বয়স ১৫ মাস। ওর ফুপুর একটা ১০ মাসের বাচ্চা আছে। আমরা চাচ্ছিলাম ওর ফুপাতো বোনেরা যাতে সম্পর্কে ওর দুধবোন হয়ে যায় যার ফলে তারা আমার ছেলের মাহরাম হয়ে যায়।
কালকে বাচ্চার ফুপু বাচ্চাকে ২ চামচ ব্রেস্টমিল্ক পান করিয়েছিলো। সরাসরি ব্রেস্টফিডিং করায় নি। ব্রেস্টমিল্ক পাম্প করে সেখান থেকে ২ চামচের মতো খেয়েছে।
১. আমার ননাশ কি আমার ছেলের দুধমা হয়েছে?

২. আমার ছেলের জন্য কি তার ফুপাতো বোনেরা মাহরাম হয়ে গেছে?

1 Answer

0 votes
by (811,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পর্দা থেকে বাঁচার জন্য শিশুকে বুকের দুধ পান করানো কি ঠিক? 
পর্দার হুকুম পালন করতে পারবে না-এ আশঙ্কায় দুধ পান করানো আদৌ সমীচীন নয়। কারণ স্বভাবগত কারণে মানুষ একেবারে পশুতে পরিণত না হলে কোনো রক্ত সম্পর্কীয় মাহরামের প্রতি তার কামভাবের উদ্রেক হয় না। কিন্তু দুধ ভাই-বোনের মধ্যে যেহেতু রক্ত সম্পর্ক নেই তাই তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ে কামভাবের উদ্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য শরীয়তে দুধ ভাই-বোনের একত্রে নির্জনে অবস্থান করাকে নাজায়েয বলা হয়েছে। -রদ্দুল মুহতার ৬/৩৬৯)
لما في ردالمحتار-
 (قوله إلا الأخت رضاعا) قال في القنية: وفي استحسان القاضي الصدر الشهيد، وينبغي للأخ من الرضاع أن لا يخلو بأخته من الرضاع، لأن الغالب هناك الوقوع في الجماع اهـ. (ردالمحتار ج:٦،ص:٣٩٦)

আর উক্ত কাজটি বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা আবেগের বশবর্তী হয়ে নিজেদের থেকেই করে ফেলে। অথচ স্বামীর অনুমতি ছাড়া অন্য কারো সন্তানকে দুধ পান করানো জায়েয নয়। অবশ্য কোনো শিশু যদি ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে এবং ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম হয় তখন জীবনরক্ষার প্রয়োজনে স্বামীর অনুমতির অপেক্ষা না করেই দুধ পান করাতে পারবে। -রদ্দুল মুহতার ৩/২১৩
وفي البحر عن الخانية: يكره للمرأة أن ترضع صبيا بلا إذن زوجها إلا إذا خافت هلاكه(ردالمحتار ج:٣،ص:٢١٣)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1490

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার ননাশ আপনার ছেলের দুধমা হবে।
(২) আপনার ছেলের জন্য তার ফুপাতো বোনেরা মাহরাম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...